Tuesday, April 14, 2026
আপডেট
সকল অভিভাবক এবং ভর্তি-ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে, “এরাবিয়ান স্কলার্স মাদ্রাসা” এর ভর্তি শুরু হবে ১লা নভেম্বর ২০২৫ থেকে। আবাসিক (৪০) আসন এবং অনাবাসিক ও ফুলটাইম (৪০) আসন নির্ধারণ করা হয়েছে। আসন সংখ্যা সীমিত থাকায় ভর্তির ফরম সংগ্রহ করুন।

এরাবিয়ান স্কলার্স মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের জানাই মহান বিজয় দিবসের বিনম্র শ্রদ্ধা।

December 16, 2025

বাংলাদেশে প্রতি বছরের ১৬ ডিসেম্বর পালিত একটি দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়। নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...