Tuesday, July 28, 2026
আপডেট
সকল অভিভাবক এবং ভর্তি-ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের জানানো যাচ্ছে যে, “এরাবিয়ান স্কলার্স মাদ্রাসা” এর ভর্তি শুরু হবে ১লা নভেম্বর ২০২৫ থেকে। আবাসিক (৪০) আসন এবং অনাবাসিক ও ফুলটাইম (৪০) আসন নির্ধারণ করা হয়েছে। আসন সংখ্যা সীমিত থাকায় ভর্তির ফরম সংগ্রহ করুন।

প্রতিষ্ঠাতা

ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান

ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান

বিস্তারিত

প্রিন্সিপাল

মাওলানা শাহাদাত হোসাইন মিসবাহ আজিজী

মাওলানা শাহাদাত হোসাইন মিসবাহ আজিজী

বিস্তারিত

শিক্ষা সচিব

মোঃ শফিকুল ইসলাম

মোঃ শফিকুল ইসলাম

বিস্তারিত

উপদেষ্টা

মোহাম্মদ নূর হালিম মোল্যা

মোহাম্মদ নূর হালিম মোল্যা

বিস্তারিত

মাদ্রাসা পরিচিতি

এরাবিয়ান স্কলার্স মাদ্রাসা ২০২৫ সালে প্রতিষ্ঠিত একটি আধুনিক ও আদর্শ হিফজ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআনের হিফজের পাশাপাশি প্রাথমিক জেনারেল শিক্ষার সমন্বিত পাঠদান করা হয়। এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো ছাত্রদের কুরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়া হয়, যাতে তারা দ্বীন ও দুনিয়া উভয় জ্ঞানেই সমৃদ্ধ হয়ে উঠতে পারে। এছাড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যোগাযোগ ও কথোপকথনের অনুশীলন করানো হয়। পাশাপাশি, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। [ আরও পড়ুন ]

নোটিশ বোর্ড

প্রিয় অভিভাবক আসসালামু আলাইকুম আগামীকাল সোমবার আইডি কার্ড বিতরণ করা হবে যেসকল ছাত্র ছাত্রী আইডি কার্ডের টাকা দিয়েছিলেন তারা পুরাতন আইডিকার্ড জমা দিয়ে নতুন আইডিকার্ড সংগ্রহ করুন আর যারা আইডিকার্ডের টাকা জমা দেন নি তারা টাকা জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করার জন্য বিশেষ অনুরোধ রইলো। বিঃদ্রঃ আগামী ১-৭-২০২৬ ইং তারিখ হতে প্রতি মাসের হাজিরা অনলাইনে হবে। যারা কার্ড ছাড়া আাসবে তাদের অনুপস্থিত হিসাবে গন্য করা হবে। অনলাইন হাজিরা ছাড়া আগামী ২য় সেমিস্টার পরীক্ষায় নির্ধারিত হাতের/ব্যাবহারিক নম্বর দেওয়া হবে না।
28 Jun, 2026
প্রিয় অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আগামীকাল শনিবার শেষ দিন আইডি কার্ডের টাকা জমা নেওয়ার শেষ দিন। আগামীকাল নতুন স্মার্ট আইডি কার্ডের অর্ডার দেওয়া হবে যার মুল্য নির্ধারন করা হয়েছে ৩০০ টাকা। সুবিধা-সমুহ- ১. মাদ্রাসার নাম এবং নিজের ছবিসহ প্রিন্ট করা হবে। 2. প্রতিদিনের হাজিরা অনলাইনে আপডেট হবে। 3. প্রবেশ এবং বাহির দুটি পাঞ্চ মেসিনের মাধ্যমে প্রতিটি অভিভাবকের ফোনে মেসেজের মাধ্যমে এলার্ট করা হবে। 4. কার্ডের মাধ্যমে হাজিরা এন্ট্রি করা হবে। হাজিরার উপর রয়েছে ৫ নম্বর। তাই যারা আগামীকালের মধ্যে টাকা জমা দিবেন তাদের আইডি কার্ড তৈরি করা হবে।
19 Jun, 2026
প্রিয় অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় টিউটোরিয়াল পরীক্ষা ২৪-৩০ জুন-২০২৬ ইং তাই আপনার সন্তানের পড়ালেখার উন্নতি এবং অগ্রগতির সর্বদা সচেষ্ট থাকবেন।
16 Jun, 2026
এরাবিয়ান স্কলার্স মাদ্রাসার সকল অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০:৩৫ মিনিট থেকে মাল্টিমিডিয়া ক্লাস হবে। মাল্টিমিডিয়া ক্লাসে সকল ছাত্র/ছাত্রীসহ সকল অভিভাবকের ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ রইলো।
20 May, 2026
এরাবিয়ান স্কলার্স মাদ্রাসার সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত-৩০-০৪-২০২৬ ইং তারিখ হতে ০৬-০৫-২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল আগামী ১৬-০৫-২০২৬ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার নোটিশ বোর্ডসহ ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।
13 May, 2026

ভিজিটর কাউন্টার

0

আজকে

0

গতকালকে

0

এই সপ্তাহে

0

এই মাসে

0

এই বছরে

0

সর্বমোট

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...